বাংলাদেশ সফরে পূর্ণশক্তির পাকিস্তান
পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আজ সোমবার বাংলাদেশ সফরের ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা করেছেন পাকিস্তানি নির্বাচকেরা। পুরো সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ-উল-হক।২৬ নভেম্বর ঢাকায় আসবে পাকিস্তান। সফর শুরু হবে ২৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এর পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান। ওয়েবসাইট।ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, শহীদ আফ্রিদি, ইউনুস খান, উমর আকমল, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ, সাঈদ আজমল, আবদুল রেহমান, উমর গুল, আইজাজ চিমা, জুনায়েদ খান, সোহেল তানভীর, আবদুল রাজ্জাক ও আসাদ শফিক।টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, শোয়েব মালিক, আদনান আকমল, সাঈদ আজমল, আবদুল রেহমান, উমর গুল, মোহাম্মদ তালহা, আইজাজ চিমা ও জুনায়েদ খান।