বাংলাদেশ সফরের দুঃসহ স্মৃতি ভুলতে চান ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিট হিসেবে হাসিমুখে বুক চিতিয়েই বাংলাদেশ সফরে এসেছিলেন ডেনিয়েল ভেট্টোরিরা। কিন্তু সফর শেষে সেই হাসিমাখা মুখগুলো ডুবে গিয়েছিল হতাশা আর লজ্জায়। বাংলাদেশ থেকে কিউইদের প্রাপ্তি কেবল ৪-০ তে হোয়াইটওয়াশের লজ্জা! সেই দুঃসহ স্মৃতি ভুলে ভারত সফরে নতুন করে শুরু করার স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি।আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের ভারত সফর। বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর এ সফরে নিউজিল্যান্ডের প্রত্যাশা প্রশ্নে ভেট্টোরি ক্রিকইনফোকে বলেন, ‘বাংলাদেশ সফর চরম হতাশার ছিল। অতীত ভুলে ভারতে নতুন করে শুরু করতে চাই আমরা। এখানে টেস্ট ম্যাচের জন্য দলে নতুন খেলোয়াড় আনা হয়েছে। বাংলাদেশ সফরে যা ঘটেছে, তা তাঁদের আক্রান্ত করার কথা নয়।’