বাংলাদেশ-সিঙ্গাপুর সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। পরশু ম্যাকাওকে ১৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ সিঙ্গাপুর। কাল উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়েছে সিঙ্গাপুর। অন্য সেমিফাইনালে হংকং খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু প্রথম সেমিফাইনালে খেলবেন জিমিরা, দ্বিতীয় সেমিফাইনালে বিকেল সাড়ে চারটায় হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।