বাংলাদেশ-হংকং মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি এশিয়ান গেমস বাছাই হকিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এটি টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় ৮-১ গোলে। পরের ম্যাচেই তাইপের কাছে অপ্রত্যাশিতভাবে ৫-৭ গোলে হার। এই হারটা ফেবারিট বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার আশায় বড় এক ধাক্কাই। চ্যাম্পিয়ন হতে চাইলে আজ সকাল ১০টায় শুরু ম্যাচে হংকংকে তো হারাতে হবেই, জিততে হবে বাকি তিন ম্যাচও।