বাংলাদেশ ১৩৪ রানে অলআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারে টেস্টো প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের ৩৮৯ রান। জবাবে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল।১ উইকেটে ৯৫ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে সাজঘরে ফেরেন জহুরুল। সেই তো শুরু। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার খেলায় মাত্র ১৩৪ রানের মধ্যেই মুশফিকুরদের ইনিংস শেষ!মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৪ রান। বিরতির পর দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ করতে সমর্থ হননি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের পতন ঘটা চার উইকেটের তিনটিই নেন কেইল জার্ভিস। সব মিলিয়ে জার্ভিসের শিকার চার উইকেট। চারটি উইকেট তুলে নেন শিঙ্গি মাসাকাদজাও। এ ছাড়া দুটি উইকেট নেন কিগান মেথ।গতকাল শাহরিয়ার নাফীস আউট হন ব্যক্তিগত ২৯ রানে। আজ জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ফেরেন যথাক্রমে ৪৩ ও ৩৮ রান করে। এই তিন ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের হয়ে কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন ও রবিউল ইসলাম তো রানের খাতাই খুলতে পারেননি।