বাংলাদেশ ২৬৩ রানে পিছিয়ে, হাতে ৭ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার রানে সাজঘরে ইমরুল কায়েস। ১৫ রান করে একই পথে হাঁটলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। দলীয় ৩৬ রানে দুটি উইকেটের পতন বাংলাদেশের। মনে হচ্ছিল, প্রস্তুতি ম্যাচের মতো হারারে টেস্টেও বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ছাড়বেন ব্যাটসম্যানরা! তবে শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুলের দৃঢ়তায় সেই আশঙ্কাটা আপাতত কেটে গেছে।প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৭০ রান। আর দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহে তিন উইকেটে ১০৭ রান। এ হিসাবে, জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ২৬৩ রানে পিছিয়ে বাংলাদেশ। এখনো সাতটি উইকেট হাতে রয়েছে—স্বস্তি এটাই।দলীয় ১৩ রানে প্রথম, আর ৩৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তবে তৃতীয় উইকেটের দেখা পেতে ১০২ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় জিম্বাবুয়েকে। দলীয় সংগ্রহে ৫০ রান যোগ করে সাজঘরে ফেরেন নাফিস। দিন শেষে আশরাফুল অপরাজিত ছিলেন ৩৪ রানে। সঙ্গে মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন চার রানে।দুই উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা মাসাকাদজা প্রত্যাশিত সেঞ্চুরিটা তুলে নেন। আরেক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর অপরাজিত ছিলেন ৪০ রানে। আজ তিনি যখন সাজঘরে ফিরলেন, তখন তাঁর সংগ্রহে ৭৭ রান। ইনিংস শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৭০। তবে সংগ্রহটা আরও বেশি হতে পারত। হয়নি সাকিব আল হাসান ও রবিউল ইসলামের আক্রমণে। প্রথম দিন দুজনের কেউ উইকেটের দেখা পাননি। তবে আজ সাকিব তিনটি ও রবিউল দুটি উইকেট শিকার করেন। আগের দিন দুই উইকেট শিকারি রুবেল হোসেন আজ নেন আরও একটি উইকেট। ওয়েবসাইট।