বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্রাভো নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ সফরে আজ প্রথম মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম বেসরকারি টেস্টে (চার দিনের ম্যাচ) প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। ম্যাচ শুরুর আগের দিন স্বাগতিক দল হারিয়েছে অধিনায়ককে। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে সিরিজের বাইরে চলে গেছেন ডোয়াইন ব্রাভো। তাঁর জায়গায় স্বাগতিকদের নেতৃত্ব দেবেন বীরাসামি পেরমল। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ বেসরকারি টেস্টটি হবে ১২ নভেম্বর। ব্রাভো না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে আছেন সদ্য বাংলাদেশে খেলে যাওয়া দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কার্লোস ব্রাফেট ও ব্যাটসম্যান ড্যানজা হায়াত। আছেন নেলন পাসকাল, এনক্রুমা বনার, ডেভন টমাসের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররাও। ওয়েবসাইট।