বাংলাদেশকে এএফসির পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ার ফুটবল মানচিত্রে বাংলাদেশের অবস্থান নিচের সারিতেই। তবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা আছে। স্বপ্ন দেখে অনেক দূর যাওয়ার। সেই স্বীকৃতিও মিলেছে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) কাছ থেকে। দিল্লিতে কাল এএফসি অ্যাওয়ার্ড নাইটে ‘প্রতিশ্রুতিশীল’ বিভাগে আরও দুটি দেশ ভুটান ও ব্রুনাইয়ের সঙ্গে যৌথভাবে পুরস্কারটা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা পুরস্কার পেয়েছে তৃণমূল ফুটবলে উন্নতি করা বিভাগে।
‘অন্যদের কাছে আদর্শ’ বিভাগে পুরস্কার জিতেছে অস্ট্রেলিয়া, ইরান ও জাপান। উন্নয়নের পথে থাকা বিভাগে হংকং, তাজিকিস্তান ও ভিয়েতনাম। বছরের সেরা দল বিভাগে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান অনূর্ধ্ব-২০।