বাংলাদেশকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলে পাকিস্তান সফরে গেলে বাংলাদেশ দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। ২০০৯-এর মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেট দল দেশটি সফর করেনি।বাংলাদেশ দলের সফর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা পিসিবির প্রধান জাকা আশরাফের।্রসভার আগে রেহমান মালিক বলেছেন, ‘বাংলাদেশ দলকে আমি স্বাগত জানাই। পিসিবির প্রধানকে আমি সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতিই দেব।’গত মাসে চীনা হকি দল পাকিস্তান সফর করেছে। পাকিস্তান দলের সঙ্গে করাচি, লাহোর ও ফয়সালাবাদে ম্যাচ খেলেছে তারা। চীনা হকি দলের সফরই বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে আশাবাদী করে তুলেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ‘পরিস্থিতির উন্নতি হয়েছে। আরও উন্নতির জন্য আমরা সব রকম ব্যবস্থা নেব।’ বলেছেন মালিক।বাংলাদেশ থেকে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দলের এ মাসেই পাকিস্তান সফর করার কথা। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তথ্যসূত্র: ওয়েবসাইট।