বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা ছিল মর্যাদার। দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ মর্যাদার লড়াইয়ে জয় হয়েছে ভারতের। বাংলাদেশকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছেন ভারতের মেয়েরা।ভুটানকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের মেয়েরা আজ ভারতের সামনে দাঁড়াতেই পারেননি। প্রথমার্ধেই ছয়টি গোল হজম করে বসে বাংলাদেশ! হ্যাটট্রিক করেন ভারতের কমলা দেবী। এ ছাড়া সাসমিতা দুটি ও তাবাবি একটি গোল করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।