প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরটা হবে ব্যতিক্রমী। ব্যতিক্রমী, কারণ নিউজিল্যান্ড ক্রিকেট দল এই প্রথম বাংলাদেশে আসছে ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়া। ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপে অংশ নিতে প্রথম বাংলাদেশে আসার পর থেকে তিনটি সিরিজ ও বিশ্বকাপ ক্রিকেট খেলতে এ দেশে এসেছেন সাবেক কিউই অধিনায়ক। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে খেলেছেন ১৭টি আন্তর্জাতিক ম্যাচ। অবশ্য বাংলাদেশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিদেশিদের তালিকায় অনেক পেছনেই রয়েছেন ভেট্টোরি। সবচেয়ে বেশি ২৭টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা খেলেছেন ২৬টি ম্যাচ।