প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে, কিন্তু নেই ড্যানিয়েল ভেট্টোরি। ব্যাপারটা এবারই প্রথম ঘটল। সাবেক অধিনায়ককে হারিয়ে নিউজিল্যান্ড নিশ্চিতই আফসোস করছে। এই বাঁহাতি স্পিনারই যে বাংলাদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বিদেশি বোলার। মাত্র চার টেস্ট খেলেই বাংলাদেশে ৩৪ উইকেট ভেট্টোরির, গড়টাও দেখার মতো ১২.৪৪। ওই চার টেস্টেই পাঁচবার ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট একবার। বাংলাদেশে সফরকারী বোলারদের মধ্যে ভেট্টোরির পরেই আছেন জহির খান। ভারতীয় বাঁহাতি পেসার সাত টেস্টে নিয়েছেন ৩১ উইকেট। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন চার ম্যাচে ২৯ উইকেট নিয়ে আছেন তিনে।