প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্স কাপ খেলতে ১৯৯৮ সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন শচীন টেন্ডুলকার। বিশ্ব ক্রিকেটের মুখ ভারতের এই কিংবদন্তি বাংলাদেশে সর্বশেষ খেলেছেন ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পূর্ণ করা টেন্ডুলকারই বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বিদেশি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে বাংলাদেশে খেলা ২৩ ম্যাচের ২৫ ইনিংসে টেন্ডুলকারের রান ১৬৪৭। তালিকার দুইয়ে থাকা মারলন স্যামুয়েলসের চেয়ে প্রায় ৫০০ রান বেশি করেছেন ঢাকাতেই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলা লিটল মাস্টার। ওয়েস্ট ইন্ডিয়ান স্যামুয়েলসের রান ১১৩১। এ ছাড়া বাংলাদেশে
হাজারের ওপরে রান করেছেন আর দুই ভারতীয়— গৌতম গম্ভীর (১১১৩) ও সৌরভ গাঙ্গুলী (১১০৭)।