বাংলাদেশে আসছে সিএবি অনূর্ধ্ব-১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল। ১৮ দিনের সফরে তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। ৩০ অক্টোবর থেকে প্রথম তিন দিনের ম্যাচটি হবে সিলেটে। ৪ নভেম্বর থেকে দ্বিতীয় তিন দিনের ম্যাচটি কুমিল্লা স্টেডিয়ামে। সিরিজের দুটি ওয়ানডে হবে সিলেটে ও অন্যটি কুমিল্লায়।বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন (সহ-অধিনায়ক), জাহিদ জাভেদ, আরাফাত সানি, রাফসান আল মাহমুদ, সাদ্দাম হোসেন, বায়েজীদ আমিন, রাহাতুল ফেরদৌস, আবু হায়দার, সুকান্ত কুমার দে, তাসকিন আহমেদ, সালেহীন রিফাত সাদ, জুবায়ের হোসেন ও মেহেদী হাসান। স্ট্যান্ড বাই: সালমান হোসেন, রাশেদ খান, মুসাব্বির হামিদ ও সাজিদ আখতার।