বাংলাদেশে ক্যারিবীয় যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশে শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ  সৌজন্য ছবি
উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশে শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ সৌজন্য ছবি

গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে জিতে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফিরতি সফরে এবার ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এসেছে বাংলাদেশে। কাল সকালে ঢাকায় এসে দুপুরেই চট্টগ্রাম পৌঁছেছে দলটি। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যারিবীয় যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৬ ডিসেম্বর।
৬ ও ৮ ডিসেম্বর প্রথম দুটি ওয়ানডে চট্টগ্রামে। তৃতীয় ম্যাচটি হওয়ার কথা কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে মাঠ যদি প্রস্তুত না হয় তাহলে চট্টগ্রামেই হবে তৃতীয় ম্যাচ। চতুর্থ ও পঞ্চম ম্যাচ ফতুল্লায়, শেষ দুটি মিরপুরে। অফস্পিনার রামাল লুইসের নেতৃত্বে ১৫ সদস্যের দলটিতে আছে একটি পরিচিত নামও। বাবার সৌজন্যে ক্রিকেট বিশ্বজুড়ে অনেকেই জেনে গেছে যাঁর নাম, শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল।