বাংলাদেশে খেলতে পিসিবির অনুমতি চান কামরান
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে জাতীয় দলের ক্রিকেটারদের বারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত সপ্তাহের ঘটনা এটি। তবে জাতীয় দলের বাইরে আছেন বলে এই লিগে খেলতে পিসিবির অনুমতি চেয়েছেন কামরান আকমল।বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কামরানের ওপর আস্থা রাখেননি নির্বাচকেরা। এখন দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কামরান পিটিআইকে বলেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পিসিবির অনুমতি চেয়েছি আমি। কারণ এই মুহূর্তে জাতীয় দলে আমার প্রয়োজন নেই। খুব দ্রুত ঘরোয়া ক্রিকেটে কোনো প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনাও নেই।’কামরান আরও বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারলে নিজের পারফরম্যান্স যেমন উন্নতি হবে, বিশ্বব্যাপী আমার পরিচিতিও বাড়বে। আমার বিশ্বাস, আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশে খেলতে পিসিবির অনুমতি পাব আমি।’বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ইউনুস খান, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, আবদুর রেহমান ও শোয়েব মালিককে অনুমতি দেয়নি পিসিবি। একই সঙ্গে বোর্ড জানিয়ে দেয়, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে যাঁরা প্রস্তাব পেয়েছেন, তাঁদের কেউ এ লিগে খেলতে পারবেন না। ওয়েবসাইট।