বাংলাদেশে খেলতেও মালিক, কামরানকে আইসিসির ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির অনুমতি না পাওয়ায় নিউজিল্যন্ড সফরে দলে শোয়েব মালিক ও কামরান আকমলকে নিতে পারেননি পাকিস্তানি নির্বাচকেরা। এরপর আবেদন করা হয়েছিল বাংলাদেশের লিগ ক্রিকেটে খেলতে এ দুই ক্রিকেটারকে অনুমতি দেওয়ার জন্য। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই আবেদনও ফিরিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইসিসির সাময়িক বহিষ্কারাদেশে আছেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এ ঘটনায় উইকেটরক্ষক কামরান ও সাবেক অধিনায়ক মালিকেরও সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।ক্রিকইনফো জানায়, বাংলাদেশে আসার অনুমতি না পাওয়ায় দুঃখ প্রকাশ করে কামরান আকমল আজ সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই উদগ্রীব ছিলাম। চেয়েছিলাম বাংলাদেশে লিগ ক্রিকেট খেলতে। কিন্তু বোর্ড আমাদের শুধু ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে বলেছে।’