বাংলাদেশে জুনাইদের বদলে খলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খানিকটা স্বস্তির খবর, চোটের কারণে বাংলাদেশে আসতে পারছেন না জুনাইদ খান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নজর কাড়া (৩ টেস্টে ১২ উইকেট) বাঁহাতি পেসার, বাংলাদেশ সিরিজের তিনটি স্কোয়াডেই ছিলেন। তাঁর বদলে আসছেন আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ খলিল। লাহোরের পেসার দলে ফিরলেন সাড়ে ছয় বছর পর। চোটের কারণে অলরাউন্ডার আবদুল রাজ্জাকেরও বাংলাদেশে আসা নিয়ে সংশয় আছে। আবুধাবিতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বোলিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করায় ৩ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন জুনাইদ। এমআরআই করে দেখা যায়, তলপেটের পেশি ছিঁড়ে গেছে। আপাতত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। ওয়েবসাইট।