প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরানওয়ালায় শুরু, মিরপুরে শেষ। শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সাক্ষী হয়ে রইল বাংলাদেশের দর্শকেরাই। বাংলাদেশের মাটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের। বাংলাদেশে খেলা ১৬ ম্যাচের সব কটিতেই ব্যাট করে ৫১.৬৮ গড়ে ৮২৭ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি, হাফ সেঞ্চুরি ৫টি। সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটা খেলেছেন ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছিলেন টেন্ডুলকার। বাংলাদেশে টেন্ডুলকার প্রথম খেলেন ১৯৯৮ সালের ইনডিপেনডেন্স কাপে, ওই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই ফিফটি করেছিলেন। বাংলাদেশে ১৯টি উইকেটও পেয়েছেন, সবচেয়ে বেশি উইকেট নেওয়া বিদেশি বোলারদের তালিকায় তিনি পঞ্চম স্থানে।