বাংলাদেশে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গিয়েছিল দলীয় সর্বোচ্চ ইনিংসটা, এবার গেল ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও৷ শ্রীলঙ্কা এবার বাংলাদেশ সফরে এসে দখল করে নিচ্ছে এ দেশে প্রথম শ্রেণীর ক্রিকেটের সব রেকর্ড৷ মিরপুর টেস্টে ৭৩০ রান করে লঙ্কানরা ভেঙে দেয় বরিশাল বিভাগের ৭১২ রানের সাত বছরের পুরোনো রেকর্ড৷ এবার কুমার সাঙ্গাকারা দুইয়ে ঠেলে দিলেন রকিবুল হাসানকে৷ বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে এত দিন একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান হয়ে ছিলেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যানই৷ ২০০৭ সালে ফতুল্লায় রকিবুলের অপরাজিত ৩১৩ রানেই সিলেটের বিপক্ষে ৭১২ রান করেছিল বরিশাল৷ কাল চট্টগ্রামে সাঙ্গাকারা করলেন ৩১৯৷