বাংলাদেশে হবে না আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল আসছে না বাংলাদেশে। গত সপ্তাহে ভারতীয় এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগের আয়োজকেরা বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের সঙ্গে রেখেছিল বাংলাদেশের নামও। কিন্তু কাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব সঞ্জয় প্যাটেল জানিয়ে দিলেন জাতীয় নির্বাচনের কারণে ভারতে যদি এবার আইপিএল আয়োজন না-ই করা যায়, তাহলে বিকল্প হিসেবে শুধু দক্ষিণ আফ্রিকাই তাদের পছন্দ। চূড়ান্ত হয়েছে সম্ভাব্য সময়সূচিও, ৯ এপ্রিল থেকে ৩ জুনের মধ্যেই বসবে আইপিএলের সপ্তম আসর। ক্রিকইনফো।