বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের জন্য মেহেদী হাসানকে অধিনায়ক করে কাল ১৪ সদস্যের বাংলাদেশ যুবদল ঘোষণা করেছে বিসিবি। দলের কোচ রিচার্ড ম্যাকিন্স। দলটি আগামীকাল দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেবে।
আট দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ, আবুধাবি ওভাল-১-এ প্রতিপক্ষ মালয়েশিয়া। একই মাঠে ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। ৩১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ২ জানুয়ারি দুটি সেমিফাইনাল, শারজা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ৪ জানুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান (অধিনায়ক), শাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, মোহাম্মদ জসীম উদ্দিন (সহ-অধিনায়ক), আবু হায়দার, রিফাত প্রধান, মোস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, প্রসেনজিৎ দাস এবং জুবায়ের হোসেন। স্ট্যান্ড বাই: জাকির হাসান, সিফাত ইসলাম, নাহিদ হাসান, মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ সুমন।