বাংলাদেশের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশ্, যদি পাকিস্তান কাল ড্র করতে পারত কিরগিজস্তানের সঙ্গে!এই আফসোস কাল ফুটবল অঙ্গনের অনেকের মুখেই শোনা গেল। পাকিস্তান ড্র করলে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার টিকিট গতকালই বাংলাদেশের মুঠোয় চলে আসত। কিন্তু পাকিস্তান ১-০ গোলে হেরেছে বাছাইপর্বে ‘বি’ গ্রুপের স্বাগতিক কিরগিজস্তানের সঙ্গে। বাংলাদেশের অপেক্ষা তাই বাড়ছে।১৭ মার্চ ম্যাকাওকে প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল কিরগিজস্তান। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দলটি আছে দ্বিতীয় স্থানে। তাজিকিস্তান প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতেছে ১-০ গোলে। কাল তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যাকাওকে। ৬ পয়েন্ট এবং ধনাত্মক চার গোলগড় নিয়ে তাজিকরা গ্রুপ টেবিলের শীর্ষে।আগামীকাল তাজিকিস্তান-কিরগিজস্তান ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাজিকরা জিতলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চাম্পিয়ন। সে ক্ষেত্রে মিয়ানমার, আফগানিস্তান, ফিলিস্তিন ও তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশও সরাসরি যাবে আগামী বছর ৮-২৩ মার্চ মালদ্বীপে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে।উল্টোদিকে কাল কিরগিজস্তান জিতলে কিরগিজরাই গ্রুপ চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে হেরে যাওয়া দলটির পয়েন্ট থাকবে বাংলাদেশের সমান ৬। কিন্তু গোলগড়ে এগিয়ে থেকে পাঁচ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুটি রানার্সআপের একটি হয়ে বাংলাদেশই চলে যাবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশের গোলগড় ধনাত্মক পাঁচ। প্রথম তিনটি গ্রুপের খেলা শেষে সেরা রানার্সআপ বাংলাদেশ। এরপর আছে ভারত (ছয় পয়েন্ট, গোলগড় ধনাত্মক চার)।তাজিক-কিরগিজ ম্যাচটা ড্র হলে বাংলাদেশের জন্য ‘ক্ষতি’। দুই দলই তখন ৭ পয়েন্ট নিয়ে চলে যাবে চূড়ান্ত পর্বে। তাজিকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন, কিরগিজস্তান গ্রুপ রানার্সআপ। বাংলাদেশকে তখন অপেক্ষা করতে হবে শেষ গ্রুপের খেলার দিকে। ফিলিপাইন, কম্বোডিয়া, তুর্কমেনিস্তান ও ব্রুনাই দারুস সালামকে নিয়ে ২২-২৬ মার্চ এই গ্রুপের খেলা ম্যানিলায়।সব কথার শেষ কথা, আগামীকাল তাজিকিস্তান-কিরগিজস্তান ম্যাচ যেন জয়-পরাজয়ে নিষ্পত্তি হয়। তাহলে চার গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ থাকবে বাংলাদেশই। সে ক্ষেত্রে কালই বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে পারে।