বাংলাদেশের অপেক্ষায় আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাইয়ের ১৮, ২০ ,২১ তারিখে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের যথার্থ প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন এই সিরিজকে, ‘ব্যাপারটা দারুণ যে আমরা বাংলাদেশের সঙ্গে খেলব। শ্রীলঙ্কার বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য খুবই ভালো প্রস্তুতি হবে।’ ক্রিকেটের এই সংস্করণে নিজেদের সাফল্যের ব্যাপারেও তিনি বেশ আশাবাদী, ‘সম্প্রতি দুবাইতে আমরা দুর্দান্ত একটা বাছাইপর্ব পার করে এসেছি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আমরা এই মুহূর্তে ৮ নম্বরে আছি। এই মুহূর্তে আমাদের পল স্টালিং আন্তর্জাতিক ক্রিকেটেরই অন্যতম আকর্ষণীয় ব্যাটসম্যান।’ এর আগে মুখোমুখি দুই দেশের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ওয়েবসাইট।