বাংলাদেশের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ৮ আগস্ট প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ১৫২তম স্থান থেকে ১৫৮-তে অবনমন ঘটেছে লোডভিক ডি ক্রুইফের দলের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান, ভারত ও মালদ্বীপ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ১৩৯তম স্থানে থেকে এ মুহূর্তে সাফ অঞ্চলের শীর্ষ দল। ভারতের অবস্থান ১৪৫ ও মালদ্বীপের ১৫৩।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে থাকা পাকিস্তান ও নেপাল রয়েছে বাংলাদেশের নিচেই। পাকিস্তানের অবস্থান ১৬৭ ও নেপালের ১৭০। সাফের অপর দল শ্রীলঙ্কাও ১৭০ নম্বর স্থানেই রয়েছে। দুর্বল ভুটানের অবস্থান ২০৭।
নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া (১৬২), মিয়ানমার (১৬৫) ও ইন্দোনেশিয়ার (১৬৯) অবস্থান বাংলাদেশের নিচে। কনফেডারেশনস কাপে চমক হয়ে আসা তাহিতির অবস্থান বাংলাদেশের চেয়ে চারধাপ ওপরে (১৫৪)।

নতুন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পর‌্যায়ের দেশগুলোর অবস্থানে কোনো হেরফের ঘটেনি। ১৪৮৪ পয়েন্ট নিয়ে স্পেন এখনো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে; কলম্বিয়ার অবস্থান তৃতীয়। আর্জেন্টিনা, হল্যান্ড ও ইতালি রয়েছে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে। কনফেডারেশনস কাপ বিজয়ী ব্রাজিল আছে নবম স্থানে। ব্রাজিলের ঠিক ওপরের দুটি (সাত ও আট) স্থান যথাক্রমে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলা বেলজিয়ামের অবস্থান দশম। সূত্র: ফিফা ডটকম।