বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল উন্মাদনা শেষে আবার ক্রিকেটে নজর ফেরানোর সময় চলে এসেছে। আরও একটি ক্যারিবীয় সফরের প্রস্তুতি যে নিতে শুরু করছে বাংলাদেশ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই পূর্ণাঙ্গ সফরের সূচি।

আগামী মাসের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট গ্রানাডায় পৌঁছাবে মুশফিকুর রহিমের দল। ১৭ আগস্ট খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ আগস্ট। গ্রানাডাতেই দ্বিতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ দল সিরিজের শেষ ম্যাচ খেলতে যাবে সেন্ট কিটসে। ২৭ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ প্রস্তুত হবে টেস্ট সিরিজের জন্য।

৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে প্রথম টেস্ট। ১৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ টেস্ট শুরু।

সর্বশেষ ক্যারিবীয় সফরে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেবার হুট করে অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির নিষেধাজ্ঞার কারণে সেই সাকিবকে ছাড়াই এবার খেলতে হবে বাংলাদেশ দলকে। তা ছাড়া এবারের ওয়েস্ট ইন্ডিজ দলটিও হবে পূর্ণ শক্তির।