বাংলাদেশের কাজটা সহজ করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন বাংলাদেশের কাছে ৫-৪ গোলে হেরে যাওয়া ভারত দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। অবশ্য প্রতিপক্ষ দুর্বল হওয়ায় জয় পেতে কোনো সমস্যাই হয়নি। বরং ওমানের বিপক্ষে জয়টা এসেছে বিশাল ব্যবধানে, ১১-০। আগামীকাল এই ওমানের সঙ্গে ড্র করলেই অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্বাগতিক বাংলাদেশ। ভারত রানার্সআপ।

বাংলাদেশ গ্রুপসেরা হলে সেমিফাইনালে সামনে পড়ার সম্ভাবনা বেশি চীনের। অন্য গ্রুপ থেকে চীন রানার্সআপ হতে পারে। কাল পাকিস্তানের কাছে ৬-১ গোলে হারলেও পরশু প্রথম ম্যাচে দলটি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হংকংকে। ওই জয়ই রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে চীনকে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে তাইপেকে ৬-১ গোলে গুঁড়িয়ে কাল চীনকে বিধ্বস্ত করেছে ৬-১ গোলে। টানা দুই জয়ে পাকিস্তানই গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে। কোনো অঘটন না ঘটলে সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।