বাংলাদেশের কোচ হতে চান না হুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহীদের তালিকায় এসেছিল তাঁরও নাম। তবে কার্ল হুপার জানিয়েছেন, বাংলাদেশের কোচ হতে আগ্রহী নন তিনি। একটি পত্রিকাকে সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার বলেছেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি আগ্রহী কি না। বলেছি আমি আগ্রহী নই। ব্যাপারটা এই পর্যন্তই আছে বলে জানতাম।’ হুপার বেশ স্পষ্ট করেই বলেছেন, কোচের পদের জন্য আবেদন তিনি করেননি। ওয়েবসাইট।