বাংলাদেশের খেলা বাড়ছে এসএ গেমসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এসএ গেমসে আরও চারটি খেলায় অংশ নেবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় ২০১৬ এসএ গেমসের ২৩ খেলার ১৮টিতে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কালকের সভা শেষে আরও চারটি খেলা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো টেনিস, জুডো, খোখো ও স্কোয়াশ। এরই মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশন চারটিকে অনুশীলন শুরু করে দেওয়ার নির্দেশও দিয়েছে বিওএ। যদিও নির্ধারিত এসএ গেমস পিছিয়ে চলে গেছে ফেব্রুয়ারি মাসে।