বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশ। কাল বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ ‘এ’তে জায়গা পেয়েছে স্কটিশরা। অধিনায়ক প্রেস্টন মমসেনের সেঞ্চুরিতে (১৩৯) লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে ৫ উইকেটে ২৮৫ রান করে ২০০৭ সালের পর আবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ব্রিটিশ দলটি। জবাবে ৯ উইকেট হারিয়ে আমিরাত করেছে ২৪৪ রান। স্বপ্নীল পাতিল অপরাজিত থাকেন ৯৯ রানে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।


২০১৫ সালে ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ-যাত্রা শুরু করবে স্কটিশরা। ৫ মার্চ নিউজিল্যান্ডেরই নেলসনে বাংলাদেশের সঙ্গে খেলবে দলটি। ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে একাদশ বিশ্বকাপের।
২০১৫ বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘বি’
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।