বাংলাদেশের চাই ২৬৩ রান, জিম্বাবুয়ের ৭ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ উইকেটে ২৯১ রান। ‘নিরাপদ’ ভেবেই এ অবস্থায় এসে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। তবে চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিক দল কতটা নিরাপদবোধ করছে—এ প্রশ্ন থেকেই যায়।৩৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ‘ঝড়’ দেখেছে জিম্বাবুয়ে। ৪৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে খেলায় ফেরান তামিম ইকবাল। এরপর আরও দুটি উইকেট হারালেও খেলা জমিয়ে রেখেছে বাংলাদেশ।চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। মোহাম্মদ আশরাফুল ১৯ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন। হারারে টেস্ট নিজেদের করে পেতে হলে কাল শেষ দিনে দলীয় সংগ্রহে আরও ২৬৩ রান যোগ করতে হবে সাকিব আল হাসানদের। আর জিম্বাবুয়ের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে গুটিয়ে দেওয়া। এ জন্য ৭টি উইকেট শিকার করতে হবে স্বাগতিক বোলারদের।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৭০মাসাকাদজা ১০৪, সিবান্দা ৭৮, টেলর ৭১সাকিব ৬২/৩, রুবেল ৮৪/৩বাংলাদেশ প্রথম ইনিংস: ২৮৭আশরাফুল ৭৩, সাকিব ৬৮, নাফীস ৫০ভিটরি ৬৬/৪, প্রাইস ৩৪/২, পোফু ৭২/২জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২৯১/৫ ডিক্লেয়ারটেলর ১০৫*, টাইবু ৫৯বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১১২/৩ (চতুর্থ দিনের খেলা শেষে)তামিম ৪৩, কায়েস ৩১