বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুচিংয়ে কাল বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। প্রথম এককে বাংলাদেশের আখতার হোসেন হারান ফারেস আল জানাহিকে। দ্বিতীয় এককে রুবেল হোসেন হেরেছেন ফাহাদ জানাহির কাছে। তবে দ্বৈতে বাংলাদেশের দেলোয়ার হোসেন ও আখতার হোসেন জুটি জিতেছেন ফাহাদ জানাহি ও ফারেস আল জানাহির বিপক্ষে।