প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হকি লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ শনিবার লীগের রাউন্ড-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে। ম্যাচের প্রথমার্ধ ২-২ গোলে ড্র ছিল। এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের পক্ষে দলনায়ক মামুনুর রহমান চয়ন খেলার ১০ মিনিটে, ইমরান হাসান পিন্টু ৩৫ মিনিটে, মইনুল ইসলাম ৫৯ মিনিটে ও রাসেল মাহমুদ জিমি ৬৬ মিনিটে একটি করে গোল করেন।ম্যাচের ২৬ ও ২৮ মিনিটে সিঙ্গাপুর দুই গোল পরিশোধ করে। কাল রোববার গ্রুপের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর বাসসের।