বাংলাদেশের টানা দুই
নয় বলে দরকার ছিল ১৭ রান। হাতে ১ উইকেট। কঠিন কাজ। তবু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একটু অনিশ্চয়তায় ছিল। যদি ছয় নম্বরে নামা ৫২ রানে অপরাজিত নাসির আহমাদজাই জিতিয়ে দেন আফগানিস্তানকে! তবে ৮ বল বাকি থাকতেই দলকে ১৫৩ রানে রেখে আহমাদজাই রানআউট হয়ে যান। সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লো স্কোরিং ম্যাচটা কাল ১৬ রানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মেহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান।
এর আগে টসে হেরে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ৪৫.১ ওভারে অলআউট হয় মাত্র ১৬৯ রানে। সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন। পরশু টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। গ্রুপ ‘বি’তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সবার ওপরে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।