বাংলাদেশের টানা হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৩-এর খেলায় টানা দুই দিন হারল বাংলাদেশ। তেহরানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে পরশু সিরিয়ার কাছে হেরেছে ৩-০ ম্যাচে। এরপর গতকালও ৩-০ ম্যাচে হেরেছে ওমানের কাছে। এককে হেনরি পৃথুল মণ্ডল হেরেছেন ৩-৬, ৫-৭ গেমে ওমানের এম আল নাভানির কাছে। পরের এককে ৬-২, ৬-৪ গেমে অমল রায়কে হারিয়েছেন কে আল নাভানি। দুই নাভানি ভাইয়ের কাছে পরে দ্বৈতে ৬-১, ৬-২ গেমে হেরেছেন অমল রায় ও রঞ্জন রাম। টানা দুই হারে গ্রুপ তিনে টিকে থাকার সম্ভাবনাও প্রায় শেষ বাংলাদেশের।