বাংলাদেশের টার্গেট ২৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান তুলেছে পাকিস্তান।মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে উমর আকমল ও হাম্মাদ আজমের ৫৯ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালায় মিসবাহ-উল-হকের দল। এর পর শহীদ আফ্রিদি দলীয় সংগ্রহে যোগ করেন ৩২ রান। দলীয় সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন শরফরাজ আহমেদ।দলীয় ১৬ রানে নাসির জামশেদের উইকেট হারায় পাকিস্তান। ১৯ রানে বিদায় নেন ইউনুস খান। একপর্যায়ে ৭০ রানে চারটি উইকেট হারায় পাকিস্তান।মাশরাফির বলে ক্যাচ দিয়ে সবার আগে সাজঘরে ফেরেন ৯ রানে থাকা নাসির জামশেদ। ইউনুস খান (১) ফেরেন নাজমুল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে। ব্যক্তিগত ১৩ রানে রান আউট হন অধিনায়ক মিসবাহ-উল-হক। ৪০ রান করা মোহাম্মদ হাফিজকে ফেরান আবদুর রাজ্জাক। আজম ও আকমল দুজনেই ৩০ রান করে আউট হন। বাংলাদেশের হয়ে মাশরাফি, রাজ্জাক ও সাকিব প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।এর আগে, দিবা-রাত্রির এই এশিয়া কাপ ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ নিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের চার ম্যাচের চারটিতেই টস জিতে ফিল্ডিং নিলেন মুশফিকুর রহিম ।১৯৮৪ থেকে ২০১২। ২৮ বছরে মোট ১১ বার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। ১৯৯০ সাল ছাড়া সব কটিতেই অংশ নিয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হয়েও উপমহাদেশের ‘বিশ্বকাপ’খ্যাত এশিয়া কাপে পাকিস্তানিদের ব্যর্থতার পাল্লাই কিন্তু ভারী।এ নিয়ে মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলছে পাকিস্তান। দলটি শিরোপা জিতেছে শুধু ২০০০ সালে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে।