বাংলাদেশের তিন ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতোই ব্যর্থতা উপহার দিয়ে চলেছে বাংলাদেশের অ্যাথলেটরা। ভারতের ঝাড়খন্ডে সাফ জুনিয়র অ্যাথলেটিকসে এবার হতাশ করেছে বাংলাদেশের জুনিয়র অ্যাথলেটিকস দল।
কাল শেষ দিনে তিনটি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে তারা। মেয়েদের ৪–১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের জাকিয়া, শিরিন, আইরিন ও বন্যা। ছেলেদের ৪–৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেছে নোমান, সজীব হোসেন, আবদুল্লাহ ও সাইফুল ইসলাম। আর মেয়েদের ৪–৪০০ মিটারে ব্রোঞ্জজয়ী দলে ছিল জাকিয়া, শিরিন, আইরিন ও বন্যা। তবে ছেলে ও মেয়েদের ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টে কোনো পদক জিততে পারেনি কেউ।