বাংলাদেশের তিন সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে ভালো একটি দিন কেটেছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল টেবিল টেনিসে মোহাম্মদ নাইমুর রহমান, ব্যাডমিন্টনে রেজওয়ানুল হক, ছেলেদের শটপুটে সুমন খান সোনা জিতেছেন। সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা ও ৫০ মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পেয়েছেন খুশি খাতুন। মেয়েদের শটপুটে ব্রোঞ্জ জিতেছেন বিবি ফাতেমা।