বাংলাদেশের তৃতীয় হওয়ার সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে খেলোয়াড়েরা দেখিয়ে গিয়েছিলেন তৃতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে ওঠা হলো না বাংলাদেশ দলের। তৃতীয় স্থানে থেকেই দ্বিতীয় রাউন্ড শেষ করলেন জিমি-চয়নরা। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে কাল তারা শক্তিশালী ভারতের কাছে ৫-১ গোলে হারল। পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। যে দলে কোনো ভিডিও বিশ্লেষক নেই, নেই কোনো ফিজিও, যারা কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি দিল্লি যাওয়ার আগে, এমনকি পুরো পথটা বিমানে যাওয়ার সৌভাগ্য যাদের হয়নি—সেই দলের কাছে এই ফলও অবশ্যই অনেক ইতিবাচক।তৃতীয় রাউন্ডে ওঠার পথটা ছিল ভীষণ কঠিন। কিন্তু চীনের প্রাচীর টপকানোর পর, ওমান ও ফিজিকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার স্বপ্ন কিন্তু জেগে উঠেছিল। শেষ পর্যন্ত হলো না। গ্রুপ ফেবারিট ভারতই টানা পাঁচ ম্যাচ জিতে উঠে গেছে পরের রাউন্ডে। পাঁচ ম্যাচের ৪টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা হিসেবে ভারতের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড।র‌্যাঙ্কিংয়ের ১১তম স্থানে থাকা ভারতের সঙ্গে জয় দূরে থাক ড্র করাটাও হতো বড় অর্জন। কিন্তু একচেটিয়া খেলে বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি ভারত। অথচ শুরুটা দুর্দান্ত করেছিল র‌্যাঙ্কিংয়ে ৪০-এ থাকা বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে চমৎকার এক গোল করে মামুনুর রহমান (চয়ন) প্রথম এগিয়ে নেন দলকে। টুর্নামেন্টে এটি চয়নের সপ্তম গোল। পিছিয়ে পড়ার পর যেন খোঁচা খাওয়া বাঘের মতো জেগে ওঠে ভারত। আক্রমণের পর আক্রমণ শাণাতে থাকে। ১৫ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে চমৎকার এক হিটে গোল শোধ করেন দানিশ। আর ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রুপিন্দর (২-১)। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক চেহারায় দেখা দেয় ভারত। বাংলাদেশের রক্ষণে ঢুকেছে আর গোল করেছে তারা। একসময় বাংলাদেশের পুরো দলটাই যেন দাঁড়িয়ে যায়। ম্যাচের ৫০ মিনিটে ৩-১ করেন আকাশদীপ। ৫৮ ও ৬৪ মিনিটে গোলের ব্যবধান বাড়িয়েছেন মালাক ও দানিশ।বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে (সেমিফাইনাল রাউন্ডে) র‌্যাঙ্কিংয়ের প্রথম থেকে অষ্টম স্থানে থাকা দলগুলো খেলবে সরাসরি। সরাসরি খেলবে স্বাগতিক হল্যান্ড ও মালয়েশিয়া। দ্বিতীয় রাউন্ড থেকে উঠবে ৭টি দল। মোট ১৬টি দল নিয়ে হবে সেমিফাইনাল রাউন্ড। ১৩ জুন শুরু হবে এটি। পয়েন্ট তালিকা খেলা জয় ড্র হার গো. পার্থক্য পয়েন্টভারত ৫ ৫ ০ ০ ৩৩ ১৫আয়ারল্যান্ড ৫ ৪ ০ ১ ২৪ ১২বাংলাদেশ ৫ ৩ ০ ২ ১ ৯চীন ৫ ২ ০ ৩ -২ ৬ওমান ৫ ১ ০ ৪ -১৬ ৩ফিজি ৫ ০ ০ ৫ -৪০ ০