বাংলাদেশের দ্বিতীয় ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ৫২১ রান তাড়া করে ২০০৮ সালের ডিসেম্বরে ৪১৩ রান করেছিল বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৪১৫ রানকেও তাই অসম্ভব মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত কাছাকাছিও যেতে পারেনি, তবে ৩০১ রানও তো বাংলাদেশের জন্য প্রায় নতুন এক অভিজ্ঞতা। ওই ৪১৩ ছাড়া চতুর্থ ইনিংসে মাত্র একবারই যে ৩০০ স্পর্শ করল বাংলাদেশ! গণ্ডিটাকে একটু বাড়িয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ধরলে অবশ্য অর্জনটাও একটু লম্বা হয়। সবার ওপরে ওই ৪১৩-ই, তবে দ্বিতীয় ইনিংসে ৩০০ রান আছে আরও ৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৫, গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথম টেস্টে। তৃতীয় সর্বোচ্চ ৩২৮ শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালে, যেটিতে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।