বাংলাদেশের নতুন বোলিং কোচ হতে পারেন ল্যান্স ক্লুজনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে দেখা যেতে পারে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে। এর আগে এ দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেস বোলার চম্পকা রমানায়েকে। অসুস্থতার কারণে রমানায়েকে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর এখন ক্লুজনারকে কোচ হিসেবে পেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রোববার টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়ে ক্লুজনার বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। কয়েকটা বিষয় নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা আছে। আশা করছি, সামনের সপ্তাহে সেগুলো চূড়ান্ত হবে।’সবকিছু ঠিক থাকলে বাংলাদেশকে দিয়েই শুরু হবে ক্লুজনারের কোচিং ক্যারিয়ার। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল এই অলরাউন্ডার।