বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম লজ্জাটা দিলেন ক্রিকেটাররা,ঠিক তার পরপরই উচ্ছৃঙ্খল সমর্থকেরা। শুক্রবার মিরপুরে বাংলাদেশের শোচনীয় হার মানতে না পেরে ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বাসে ঢিল ছোড়ার ঘটনাটা এখন আলোচিত বিশ্বজুড়ে। বাংলাদেশে ক্রিকেটারদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হলেও এখানকার নিরাপত্তা নিয়ে আজ সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।‘বাংলাদেশে ক্রিকেটারদের যে নিরাপত্তা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট আমি। এখানকার নিরাপত্তা যথেষ্ট শক্তিশালী। পুলিশ সেখানে উপস্থিত অনেককে গ্রেপ্তারও করেছে’—চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বাসে ঢিল ছোড়ার ঘটনাটা একটু বাড়াবাড়ি করে প্রচার করা হচ্ছে ইঙ্গিত দিয়ে লরগাত বলেন, ‘এটা সিরিয়াস কোনো ইস্যু নয়। আমার মনে হয়, হারের ক্ষোভ সামলাতে না পেরে বাংলাদেশ দল ভেবে ওয়েস্ট ইন্ডিজ দলের ওপর ঢিল ছুড়েছিল উত্তেজিত সমর্থকেরা। এটা নিতান্ত ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।’দুটি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তিনটি। অনেকে গুজব ছড়াচ্ছে, বাংলাদেশ থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। তবে এসব ভিত্তিহীন খবর উড়িয়ে দিয়েছেন লরগাত, ‘বাংলাদেশের নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। শুধু শুক্রবারের ঘটনার ওপর ভিত্তি করে ম্যাচ সরিয়ে নেওয়ার বিচার করা যাবে না। নিরাপত্তার দিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে একটা ম্যাচকে মোটেই হালকা করে দেখি না আমরা।’ ওয়েবসাইট।