বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাকা হয়েছে ২০ জনকে। ২৪ অক্টোবর চীনের গুয়াংজুতে শুরু হবে এশিয়া কাপ। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। স্বাগতিক চীন, নেপাল ও শ্রীলঙ্কা গ্রুপসঙ্গী বাংলাদেশের। চীনের সঙ্গে সালমাদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। পরের দুটি ম্যাচ ২৬ ও ২৮ অক্টোবর নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে।প্রাথমিক দল: সালমা খাতুন, আয়েশা রহমান, শারমিন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মণ্ডল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সানজিদা ইসলাম, লিলি রানী, তাজিয়া আক্তার, তিথি রানী, পান্না ঘোষ, শায়লা শারমিন, চম্পা চাকমা, তাহিন তাহেরা, শামিমা সুলতানা ও তৃপ্তি মণ্ডল।