বাংলাদেশের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ২৬১তম ওয়ানডে খেলল বাংলাদেশ। তার মধ্যে সবচেয়ে বেশি ৫০টি খেলেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুরে কাল ছিল লাল-সবুজের ৫০তম ওয়ানডে। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কোনো দলের ৫০ ওয়ানডে খেলার দশম উদাহরণ এটি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১১৮টি ওয়ানডে খেলে শীর্ষে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া খেলেছে ১১২টি ওয়ানডে। শারজায় ১১০টি ম্যাচ খেলে পাকিস্তান আছে তিনে। হারারে স্পোর্টস ক্লাবে ৯৬টি ম্যাচ খেলে জিম্বাবুয়েও দাঁড়িয়ে সেঞ্চুরির খুব কাছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮৫টি ও শারজায় ৭৬টি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। শারজায় ভারত খেলেছে ৭২টি ওয়ানডে। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ৬৪টি ও পোর্ট অব স্পেনে ৫১টি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ আছে বাংলাদেশের ওপরে। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি ওয়ানডে খেলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।