বাংলাদেশের ফুটবলে এএফসির সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলের ঘরোয়া অবকাঠামো দেখতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) একটি প্রতিনিধিদল আজ ঢাকায় কাজ শুরু করছে। চার সদস্যের দলটি তিন দিনের সফরে বাংলাদেশের ফুটবল-সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই মতবিনিময় করবে।আজ প্রথম দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে বাফুফে ভবনে কর্মশালা হবে। কীভাবে এই লিগকে আকর্ষণীয় করা যায়, বিপণনের পদ্ধতিই বা কী হবে—এসব নিয়েই মূল আলোচনা। বিকেলে প্রতিনিধিদল সভা করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পনসর গ্রামীণফোনের সঙ্গে। আগামীকাল বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দলগুলোর সঙ্গে কর্মশালা। দ্বিতীয় স্তরের ওপর এএফসি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই স্তর থেকেই দল উঠে আসবে মূল পর্বে। প্রতিনিধিদল আলোচনায় বসবে বিটিভির সঙ্গে। কীভাবে বাংলাদেশ লিগ সম্প্রচার করে বাফুফে-বিটিভি লাভবান হতে পারে, সেটা নিয়েই মূলত এই আলোচনা। দ্বিতীয় স্তরের সম্ভাব্য নতুন ক্লাবগুলোর সঙ্গে বুধবার আলোচনা। এটা করার কারণ, নতুন দলগুলো যাতে ফুটবলে আসতে আগ্রহী হয়। সিলেট, খুলনা থেকে নতুন দল আনার কথা বলা হচ্ছে। এই দুটি অঞ্চল থেকে বর্তমানে শীর্ষ ফুটবলে দল নেই। তাই এদিকটায় বিশেষ নজর দেওয়া হয়েছে।