বাংলাদেশের বিপক্ষে নেই জয়াবর্ধনে
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মাহেলা জয়াবর্ধনের। বঁা হাতের মধ্যমার চোট দুই টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দল থেকে ছিটকে ফেলেছে সাবেক অধিনায়ককে। তঁার জায়গায় দলে ডাকা হয়েছে থিলান সামারাবীরাকে। সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে ননডেসক্রিপ্ট'স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় রোববার আঙুলে চোট পান জয়াবর্ধনে। প্রাথমিক স্ক্যানে দেখা যায়, আঙুলের হাড় সরে গেছে। পরে ওই স্ক্যান রিপোর্ট পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখান থেকে অসে্ত্রাপচারের পরামর্শ এসেছে। গতকালই তঁার সার্জনের ছুরির নিচে যাওয়ার কথা ছিল। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার মাইকেল ডি জয়সা জানিয়েছেন, Èচার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তঁাকে। তার মানে বাংলাদেশের বিপক্ষে নিশ্চিতভাবেই টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তঁার।'৮ মার্চ গল টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে শুরু হবে শ্রীলঙ্কার দুই টেস্ট সিরিজ। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি ম্যাচেও অনিশ্চিত মাহেলা। সিরিজে কুমার সাঙ্গাকারার খেলাও অনিশ্চিত। যদিও টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে আছেন তিনি। রয়টার্স, ওয়েবসাইট।