বাংলাদেশের ব্যাটিং খুবই অধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষ হতে আর মাত্র দুটি সপ্তাহ বাকি। নকআউট পর্ব এসে গেছে। টুর্নামেন্টের আসল উত্তাপ ছড়িয়ে পড়ছে। এখন কেবল ক্ষণগণনা। নকআউট পর্বটাই বিশ্বকাপের আসল রোমাঞ্চ।আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। কাল দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে বাংলাদেশ হেরে যাওয়ায় এই ম্যাচ নিয়ে যে দুশ্চিন্তা হওয়ার কথা ছিল, তা শেষ হয়ে গেছে। স্মিথদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে সাকিবরা। তবে বিশ্বকাপে যথেষ্টই ভালো করেছে।বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে। তবে দুশ্চিন্তা যা, ওদের ব্যাটিং নিয়ে। এই জায়গাটায় ওরা খুবই অধারাবাহিক। গত চার বছরে বাংলাদেশের বোলিংটা অনেক উন্নতি করেছে। বাংলাদেশের এই পারফরম্যান্স ধরে রাখতে এবং সাকিবদের প্রতিদ্বন্দ্বিতামূলক একটা জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন এই অঞ্চলের সিনিয়র টেস্ট খেলুড়ে দেশগুলোকেই নিতে হবে।ভারত জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে যেতে চাইবে। চেন্নাইয়ের যা উইকেট দেখেছি, তাতে এই ম্যাচে ধোনিরাই ফেবারিট। স্পিনাররা এখানে নিঃসন্দেহে ভালো করবে। তবে ধোনি কোন পথে যায় সেটাই দেখার বিষয়। ধোনি তিনজন স্পিনারকে খেলাবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। তবে আমি মনে করি, পীযূষ চাওলাকে খেলানোর সাহস ধোনির থাকবে। আবার ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর লোভ সামলানোটাও কঠিন। সামনের বড় ম্যাচগুলোর কথা চিন্তা করে হরভজন সিংকে বিশ্রাম দিয়ে তরুণ স্পিনার অশ্বিনকে এই ম্যাচে খেলানোটা হতে পারে একটা বিকল্প। ধোনি সত্যিই তা করে কি না, আগ্রহভরে সেটি দেখারই অপেক্ষায় রইলাম। ইংল্যান্ডের কাছে হারের যন্ত্রণা ভুলতে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে, প্রমাণ করতে হবে জয়ের ধারায় ফেরার সামর্থ্য তাদের আছে।এই ম্যাচটার ওপর শ্রীলঙ্কারও কিছুটা নজর থাকবে। ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজ—এই দুই দলের মধ্যে কোয়ার্টার ফাইনালে কে হবে কুমার সাঙ্গাকারাদের প্রতিপক্ষ, তা নির্ধারিত হবে আজই।