বাংলাদেশের মেয়েরা তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোতে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক পর্বে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। এটা ছয় দলের মধ্যে তৃতীয় হওয়ার পুরস্কার। যদিও কাগজে-কলমে বাংলাদেশ দ্বিতীয় রানার্সআপই বলা হচ্ছে। প্রতিযোগিতায় ফেয়ার প্লে ট্রফিও জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ফলাফলে ঢাকায় মহিলা দলের কর্মকর্তারা বেশ খুশি।কাল শেষ ম্যাচে মনিকার দুটি ও কৃষ্ণার এক গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে সহজ জয় (৩-০)। আগের দিন ভুটানকে ২-১ গোলে হারিয়ে জয়ের খাতা খোলে বাংলাদেশের মেয়েরা। ভারত ও ইরানের কাছে বাংলাদেশের হার ৫-১ এবং ৫-০ ব্যবধানে। কাজাখস্তানের সঙ্গে ২-২। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। রানার্সআপ ইরান।