প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক ক্যারমের মহিলা দ্বৈতে রুপা জিতেছে বাংলাদেশ। বিকেএসপিতে অনুষ্ঠানরত ফাইনালে বাংলাদেশের ফারজানা বানু-আফসানা নাসরিন জুটি হেরে গেছে ভারতের ইলাবারি-প্রমীলা দেবীর কাছে। মিশ্র দ্বৈতের ফাইনালেও রুপা জিতেছে স্বাগতিকেরা। বাংলাদেশের হাফিজুর ও ফারজানা আক্তার জুটি হেরেছে ভারতের মাধব সিং-শ্রী নির্মলার কাছে। পুরুষ দ্বৈতে হয়েছে তৃতীয়। মোহাম্মদ আলী ও হেমায়েত জুটি হেরে গেছে মালদ্বীপের নাজিম ও আহমেদ হামিদের কাছে। পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের হাফিজুর রহমান। মহিলা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ফারজানা আক্তার হেরে গেছেন শ্রীলঙ্কার সালানির কাছে।