বাংলাদেশের লক্ষ্য ২৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দিনের শেষ সেশনে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান। মোহাম্মদ আশরাফুল ১০ ও জহুরুল ইসলাম ৩৫ রানে অপরাজিত আছেন। ১ রান করে সাজঘরে ফিরেছেন এনামুল হক। বাংলাদেশ আরও কমপক্ষে ২৩ ওভার খেলার সুযোগ পাবে।এর আগে ৪ উইকেটে ৩৩৫ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তিলকরত্নে দিলশান ১২৬ ও কুমার সাঙ্গাকারা ১০৫ রান করেন। এ ছাড়া কিথুরুয়ান ভিথানাগের ব্যাট থেকে আসে ৫৯ রান।প্রথম ইনিংসে বাজে শট খেলে আউট হয়ে সমালোচনার মুখে পড়া মাহমুদউল্লাহ শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ‘হিরো।’ তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। এর মধ্যে রয়েছে দিলশান ও সাঙ্গাকারার উইকেট দুটি। অন্য উইকেটটি ভিথানাগের।প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান স্কোর বোর্ডে তোলার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। প্রথম ইনিংসের দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ভালো করে টেস্ট ক্রিকেটে নিজেদের সাবালকত্ব প্রমাণই এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্য।